কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ডিজিকে নিয়ে মনগড়া তথ্য, ব্যাখ্যা দিল বিজিবি

ডিজিকে নিয়ে মনগড়া তথ্য, ব্যাখ্যা দিল বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সাবেক ও বর্তমান ৯ সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুদক তদন্ত করছে—সম্প্রতি এমন একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে বিজিবি।

প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়ে শনিবার (২৫ অক্টোবর) রাতে বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। প্রতিবেদনটিকে সম্পূর্ণভাবে মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন বলছে বিজিবি।

বিজিবির ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, Dhakatruth.com নামক একটি অনলাইন পোর্টালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘বিজিবি ডিজিসহ নয় সেনা কর্মকর্তার বিষয়ে গোপন অনুসন্ধান করছে দুদকের গোয়েন্দা ইউনিট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যাতে বিজিবির বর্তমান ডিজি সম্মন্ধে সম্পূর্ণভাবে মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উল্লেখ করা হয়েছে।

উক্ত প্রকাশনার ভিত্তিতে দুদকের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করা হয়েছে। বিজিবি জানতে পেরেছে যে, বিজিবির বর্তমান মহাপরিচালক সমন্ধে এ ধরনের কোনো তদন্ত চলছে না। তাছাড়া অন্যান্য যে অভিযোগ উল্লেখ করা হয়েছে তা কোনো ব্যক্তি কর্তৃক অন্যায় আবেদনের পরিপ্রেক্ষিতে সাড়া না পেয়ে কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পূর্ণ মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন অপচেষ্টা চালানো হচ্ছে। বর্তমান ডিজি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ এবং কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে এসব কথা বলা হচ্ছে বলে স্পষ্টতই প্রতীয়মান।

এতে আরও বলা হয়েছে, বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি বিজিবির মতো স্বনামধন্য বাহিনীর ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতার জন্য অনুরোধ জানানোর পাশাপাশি জাতীয় স্বার্থের পরিপন্থি এ ধরনের তথ্যবিকৃতি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X