কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১১:২৩ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ
জনবহুল নগরের তালিকা

এক লাফে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে উঠে এলো ঢাকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিধি ক্রমেই বাড়ছে। বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ঢাকায় মানুষের চলাচল বেশি হওয়ায় এটি নবম থেকে উঠে এসেছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে। আগামী ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে বড় শহর হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর আল জাজিরার।

জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ঢাকায় বাস করছেন প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ। একই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শহর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (৪ কোটি ১৯ লাখ মানুষ) এবং তৃতীয় স্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও (৩ কোটি ৩৪ লাখ মানুষ)।

বিশ্বের মেগাসিটির সংখ্যা এখন ৩৩। ১৯৭৫ সালে এই সংখ্যা ছিল মাত্র ৮। মেগাসিটি বলতে বোঝায় সেই শহর যেখানে ১ কোটির বেশি মানুষ বসবাস করেন। এদের মধ্যে ১৯টি শহরের অবস্থান এশিয়ায়। শীর্ষ ১০ মেগাসিটির ৯টি এশিয়ায়, যেমন ভারতের নয়াদিল্লি (৩ কোট ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের মানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।

এশিয়ার বাইরে একমাত্র মিসরের রাজধানী কায়রো শীর্ষ ১০ মেগাসিটির মধ্যে আছে, যেখানে ৩ কোটি ২০ লাখ মানুষ বসবাস করেন। আমেরিকায় সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ) এবং সাব-সাহারান আফ্রিকায় সবচেয়ে বড় শহর নাইজেরিয়ার লাগোস।

জাতিসংঘের মতে, ঢাকার জনসংখ্যা দ্রুত বাড়ার মূল কারণ হলো প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ রাজধানীতে আসা। অনেকে কাজের সন্ধানে আসছেন, আবার অনেকে বন্যা বা সমুদ্রস্তর বৃদ্ধির ঝুঁকি এড়িয়ে ঢাকায় পাড়ি জমাচ্ছেন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১১

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১২

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৪

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৫

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৬

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৭

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৮

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৯

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X