কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে, এমন তথ্য জানা নেই : মন্ত্রিপরিষদ সচিব

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে, এমন তথ্য জানা নেই : মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, ‘উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে, এমন কোনো তথ্য আমার জানা নেই।’

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে, সকাল থেকেই এই নিয়ে আলোচনা চলছে। সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ সচিবকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানান, এই বিষয়ে তার কাছে কোনো খবর নেই।

এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে। রদবদলে একজন উপদেষ্টার দায়িত্ব কমানো হতে পারে; সেইসঙ্গে নতুন করে একজনকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. অব. জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে। জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১৮০০ শ্রমিক

১০

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

১১

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

১২

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১৩

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৪

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১৫

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

১৬

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

১৭

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

১৮

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

১৯

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

২০
X