বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ফেরার দিনে পোশাক কারখানায় যে পরামর্শ দিল বিজিএমইএ

পোশাক কারখানা। ছবি : সংগৃহীত
পোশাক কারখানা। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকায় রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের সই করা এক নোটিশে এ পরামর্শ দেওয়া হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার লন্ডন থেকে বিমানযোগে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। এ উপলক্ষে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজিএমইএ জানিয়েছে, ওইদিন উত্তরা (পূর্ব ও পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ এবং আশুলিয়া এলাকার (পূর্বাংশ) কারখানাগুলোর শ্রমিক যাতায়াত এবং আমদানি-রপ্তানির মালামাল পরিবহনে বিঘ্ন ঘটতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার পোশাক কারখানার মালিকদের সার্বিক বিষয় বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। প্রয়োজনে শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবারের পরিবর্তে আগে বা পরে যে কোনো একদিন দায়িত্ব পালন করানোর শর্তে কারখানায় ছুটি দেওয়া যায় কি না তা বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া জরুরি আমদানি-রপ্তানি কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথ ব্যবহারের জন্যও অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X