বাসস
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

পোস্টাল ভোটের নিবন্ধনে সময় বাড়ল

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : সংগৃহীত
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ‘আমাদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। এটা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।’

তিনি বলেন, যারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনো অংশগ্রহণ করেননি তারা ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

আগামী শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ করা হয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘আগামী শনিবার আমরা বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি তপশিল ব্যাংকগুলোকে খোলা রাখতে। যাতে নমিনেশন পেপার সাবমিশনের সাথে প্রাসঙ্গিক বিষয়গুলো এবং ব্যাংকের কোনো বিষয় থাকলে সেটা যেন সম্ভাব্য প্রার্থীরা বা তাদের এজেন্টরা ঠিকমতো সম্পন্ন করতে পারেন।’

নির্বাচনে আচরণবিধি প্রতিপালন করার বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমরা সবাই আচরণবিধি মেনে চলব। এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত।’

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোট দিতে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা নিবন্ধন করছেন।

এদিকে আজ বুধবার সন্ধ্যা সোয়া ৫টা পর্যন্ত ইসি’র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ৬ লাখ ৮১ হাজার ৬০ জন ভোটার নিবন্ধন করেছেন।

অন্যদিকে ইতোমধ্যে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ১ লাখ ৬৮ হাজার ৯০০ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকিজ রিসোর্স নিয়ে এলো ’মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

১০

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১১

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১২

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৩

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৪

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৫

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৬

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৭

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৮

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৯

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

২০
X