কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের শোক

বেগম খালেদা জিয়া ও অনলাইন এডিটরস অ্যালায়েন্সের লোগো। ছবি : কালবেলা
বেগম খালেদা জিয়া ও অনলাইন এডিটরস অ্যালায়েন্সের লোগো। ছবি : কালবেলা

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স (ওইএ)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায়। তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

নেতারা বলেন, একজন দৃঢ়চেতা, সাহসী ও আপসহীন নেত্রী হিসেবে তিনি দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার রাজনৈতিক জীবন প্রজন্মের পর প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

অনলাইন এডিটরস অ্যালায়েন্স নেতারা আরও বলেন, একজন জনপ্রতিনিধি ও রাষ্ট্রনায়ক হিসেবে বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র জাতির ইতিহাসের অংশ হয়ে থাকবেন। তার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১০

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১১

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১২

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১৩

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১৪

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৫

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৬

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৭

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৮

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৯

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

২০
X