কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বুধবার বন্ধ থাকবে বেসরকারি অফিসও, খোলা যেসব প্রতিষ্ঠান

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি পরিষেবা যেমন— বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

একই সঙ্গে হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবর্হিভূত থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ এদিন খোলা থাকবে।

ব্যাংক কার্যক্রম চালু ও আদালতের কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এই তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিতসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল কুশল, পথে বাসচাপায় প্রাণ গেল

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ১১ বছর পর প্রধান আসামির যাবজ্জীবন

ক্রিপ্টো থেকে ট্রাম্পের এক বছরে আয় শত কোটি ডলার

‘ব্যাংক হলিডে’ আজ, বন্ধ লেনদেন

মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী

ইসরায়েলকে সহায়তা কমানোর প্রস্তাবে বিভক্ত মার্কিন ডেমোক্র্যাটরা

ব্রাজিলের ম্যাচে সিগারেট খাওয়া নিয়ে সংঘর্ষে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা আহত

র‌্যাবের হাতে গ্রেপ্তার ডাকাত বাচ্চু সরদার

এক স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ

১০

বাড়ছে পুলিশের উপস্থিতি  / পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

১১

নবম পে-স্কেল কার্যকর / সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫ শতাংশ বেতন

১২

জুলাই থেকে ফেরা, তবে ঘরে ফেরা নয়!

১৩

জুলাই আন্দোলনের দুই বছর / কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা

১৪

ঝুটের গোডাউনে আগুন

১৫

জাল সনদে এমপিও নেওয়া ১৩ মাদ্রাসাশিক্ষকের জন্য দুঃসংবাদ

১৬

৫০ দিন ধরে নিখোঁজ, রান্নাঘরে ১০ ফুট নিচে পুঁতে রাখে মরদেহ

১৭

জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি

১৮

পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান

১৯

বাজারে এলো রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস

২০
X