কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে সহায়তা কমানোর প্রস্তাবে বিভক্ত মার্কিন ডেমোক্র্যাটরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ইসরায়েলের জন্য নির্ধারিত ৩.৩ বিলিয়ন ডলারের সহায়তা কমানোর একটি সংশোধনী প্রস্তাবকে ঘিরে ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল-এর প্রতিবেদনে বলা হয়েছে, দলীয় বৈঠকে বিষয়টি নিয়ে কড়া আলোচনা হয়। এরপর ডেমোক্র্যাটিক নেতারা সদস্যদের নিজেদের বিবেক অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ডেমোক্র্যাট কংগ্রেসম্যান বেনি থম্পসন বৈঠকের আলোচনা নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে ইসরায়েল ইস্যুতে দলের মধ্যে এমন বিভাজন আগে দেখেননি।

প্রস্তাবিত সংশোধনীটি পাস হওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। কারণ, রিপাবলিকানদের সমর্থন পাওয়ার সম্ভাবনা নেই এবং ডেমোক্র্যাটদের মধ্যেও এ বিষয়ে স্পষ্ট বিভক্তি রয়েছে।

প্রগতিশীল ডেমোক্র্যাটদের মধ্যে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ও রাশিদা তলাইবসহ কয়েকজন এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, মধ্যপন্থী ডেমোক্র্যাটরা এর বিরোধিতা করছেন।

হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে ডেমোক্র্যাটদের শীর্ষ সদস্য গ্রেগ মিকস বলেন, তিনি এই প্রস্তাবের বিরোধী। তাঁর ভাষায়, ইসরায়েলের প্রয়োজনীয় সহায়তা থেকে তারা বঞ্চিত হোক, আমি তা চাই না।

এছাড়া হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে ডেমোক্র্যাটদের শীর্ষ সদস্য অ্যাডাম স্মিথ বলেন, এই প্রস্তাব পাস হলে ইসরায়েলের মানবিক, সামরিকসহ সব ধরনের সহায়তা কমে যাবে, তাই তিনি এর বিরোধিতা করছেন।

প্রতিনিধি পরিষদে এ সংশোধনী প্রস্তাবের ওপর চলতি সপ্তাহেই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১০

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১১

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১২

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৩

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৪

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৫

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৬

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৮

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

১৯

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

২০
X