কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত নানা জরুরি কাজ থাকায় অবকাশ কাটানোর সুযোগ মেলে না। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিললে কোথাও ঘুরে আসা বা নতুন করে কোনো পরিকল্পনা করার সুযোগ তৈরি হয়।

তাই এমন সুযোগের অপেক্ষায় থাকেন অনেকেই। এবার তাদের জন্য আসছে বড় সুখবর।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছর সব মিলিয়ে সরকারি ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ফলে প্রকৃত ছুটি হবে ১৯ দিন।

এ ছাড়া আসন্ন বছরটিতে মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিষ্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য দুদিন ঐচ্ছিক ছুটি থাকবে।

তবে এবার চলুন জেনে নেওয়া যাক ২০২৬ সালে কোন মাসে কতদিন টানা ছুটি কাটাতে পারবেন—

ফেব্রুয়ারি

২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে নির্বাহী আদেশে অনুযায়ী পবিত্র শবেবরাতের ছুটি নির্ধারিত রয়েছে। এবার পবিত্র শবেবরাতের ছুটি দিনটি হতে পারে বুধবার। এর সঙ্গে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিন ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের অবকাশ। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।

মার্চ

২০২৬ সালের মার্চ মাসে মাত্র একদিন ছুটি ম্যানেজ করেই মিলবে টানা ৭ দিনের ছুটি। এ ছাড়াও পৃথকভাবে মিলবে ৪ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হবে, যেদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে থাকা চার দিনের ছুটি যুক্ত হয়ে মোট ৫ দিনের অবকাশ তৈরি হবে।

এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ১৭ মার্চ শবেকদরের ছুটি নির্ধারিত রয়েছে। ফলে ১৮ মার্চ এক দিন ছুটি ম্যানেজ করতে পারলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

আর ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি যুক্ত থাকবে। তাই ২৫ মার্চ বুধবার বা ২৯ মার্চ রোববার—যে কোনো এক দিন ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের ছুটি। এমনকি এক দিন ছুটি না নিলেও মিলবে টানা তিন দিনের বিরতি।

এপ্রিল

এপ্রিলে সরকারি চাকরিজীবীদের মিলতে পারে টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ। তবে এ ক্ষেত্রে ম্যানেজ করতে হবে ২ দিনের ছুটি। ১০ ও ১১ এপ্রিল শুক্রবার ও শনিবার হওয়ায় রয়েছে সাপ্তাহিক ছুটি, আর ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি। এর মাঝে ১২ ও ১৩ এপ্রিল ছুটি নিলেই টানা পাঁচ দিনের অবকাশ পাওয়া যাবে।

মে

২০২৬ সালের মে মাসে মাত্র ২ দিন ছুটি ম্যানেজ করেই টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ কাটানো সম্ভব। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে, যেদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে মোট ৬ দিনের ছুটি নির্ধারিত রয়েছে।

এর আগে ২২ ও ২৩ মে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। যদি ২৪ ও ২৫ মে দু’দিন ছুটি নিতে পারেন, তাহলে সাপ্তাহিক ছুটি, নির্বাহী আদেশের ছুটি এবং ঈদের ছুটি মিলিয়ে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা যাবে।

আগস্ট

আগস্টে দুই দফায় মিলতে পারে লম্বা ছুটির সুযোগ। তবে উভয় ক্ষেত্রেই এক দিন করে ছুটি ম্যানেজ করতে হবে।

আগামী ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে টানা চার দিনের অবকাশ মিলবে, কারণ ৭ ও ৮ আগস্ট শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।

এ ছাড়া ২৬ আগস্ট (বুধবার) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবির ছুটি থাকতে পারে। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের ছুটি, যেহেতু ২৮ ও ২৯ আগস্টও শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

অক্টোবর

আগামী অক্টোবরেও লম্বা ছুটির সুযোগ থাকছে। মাত্র এক দিন ছুটি ম্যানেজ করলেই সরকারি চাকরিজীবীরা টানা ৫ দিনের অবকাশ উপভোগ করতে পারবেন। মঙ্গলবার (২০ অক্টোবর ) দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে, আর বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর সাধারণ ছুটি।

এর পরদিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) ছুটি নিলেই ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটি পাওয়া যাবে।

ডিসেম্বর

বছরের শেষ মাস ডিসেম্বরেও সরকারি চাকরিজীবীরা লম্বা ছুটির সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ১৭ ডিসেম্বর একদিন ছুটি নিলেই টানা ৪ দিনের অবকাশ মিলবে। কারণ বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সাধারণ ছুটি রয়েছে, আর ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১০

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১১

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

১৩

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

১৪

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১৫

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১৭

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৮

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১৯

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

২০
X