কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পত্রিকা অফিসে আগুন দেওয়া ব্যক্তিরা জুলাইয়ের চেতনা ধ্বংসে লিপ্ত : নূরুল কবির

সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবির। ছবি : সংগৃহীত
সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবির। ছবি : সংগৃহীত

যারা দুটি পত্রিকা অফিসে আগুন দিয়েছে, তারা জুলাইয়ের মৌল চেতনাকে ব্যবহার করে ধ্বংসের চেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবির।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ কথা বলেন তিনি।

নূরুল কবির বলেন, সমাজে ভিন্নমত, ভিন্ন কণ্ঠ থাকবে; এই বৈচিত্র্য জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা কোনো অপরাধের আকাঙ্ক্ষা নয়। এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে যেসব প্রতিষ্ঠান কাজ করে সেগুলোকে রাষ্ট্র, সরকার, আইনগতভাবে কিংবা পেশিশক্তির মাধ্যমে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। এর জন্য নিজেদের মধ্যে একদিকে যেমন এই সংঘবদ্ধতার প্রয়োজন, তেমনি সম্মিলিত প্রয়াসগুলো গ্রহণ করার প্রয়োজন।

তিনি আরও বলেন, সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে গোটা সমাজের মধ্যে আমাদের এই চিন্তার সঞ্চার করতে হবে যে, সংবাদপত্র অপরাপর গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো কেবল ২০০, ৫০০ কিংবা ১০ হাজার সাংবাদিকের মনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবারই একমাত্র হাতিয়ার নয়। এগুলো যদি সচল না থাকে, সক্রিয় না থাকে, এগুলো যদি উচ্চকণ্ঠ না হতে পারে, তবে গোটা সমাজের মধ্যেই নানা ধরনের অধিকার ব্যাহত হতে বাধ্য।

গণমাধ্যমে এই হামলার প্রসঙ্গে নিউ এজ পত্রিকার সম্পাদক বলেন, গণমাধ্যমে এই হামলা এক ধরনের ট্রমা। হয়তো আমার মধ্যে সারাজীবন কাজ করবে। এই যে আক্রমণের ব্যাপারটা, বিশেষ করে ডেইলি স্টারের অফিসে যে আক্রমণটা, তা মোটেও একটা ভবনের ওপর আক্রমণ ছিল না। কারও যদি ক্ষোভ থেকে থাকে, তার কারণে সেই ভবন ভাঙা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না। একবিংশ শতাব্দীতে পৃথিবীর বিকাশের, সভ্যতার বিকাশের এই পর্যায়ে মধ্যযুগীয় কায়দায় কয়েকজন সাংবাদিককে ভেতরে রেখে চারদিকে আগুন দেওয়া, দমকল বাহিনী আসতে বাধা দেওয়ার অর্থ হচ্ছে, তাদের জীবন্ত পুড়িয়ে ফেলার মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশ এটা। আজকে এই দুই পত্রিকায় হামলা হয়েছে, কালকে অন্য কোথাও হবে। এরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি, আমাদের এই সংঘবদ্ধতা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, যে কোনো দেশে গণমাধ্যমের বিকাশ এবং সেই সমাজের সার্বিক গণতান্ত্রিক বিকাশ একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকে। পৃথিবীর যে কোনো জায়গায় এই ঘটনা সত্য যে, সবচাইতে বড় একটা বৈপ্লবিক পরিস্থিতির মধ্যেও এই মানুষের কণ্ঠস্বরকে বন্ধ করবার একটা প্রবণতা থাকে। দুটো পত্রিকা অফিসের মধ্যে একটাকে ভাঙচুর, আরেকটার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। কিন্তু কীসের নামে আগুন লাগিয়ে দেওয়া হলো? দেড় বছর আগে হওয়া গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরতন্ত্রকে পরাজিত করলাম।

নূরুল কবির বলেন, একটা রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন আমরা লড়াই করছি, তখন এই গণমাধ্যমগুলো আক্রান্ত হয়েছে। এই ঘটনার মধ্যে যারা ছিলেন, তারা জুলাইকে ব্যবহার করে জুলাইয়ের মূল চেতনা, জুলাইয়ের গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত রয়েছে। ফলে এরকম একটা সময়ের মধ্যে আমাদের প্রত্যেকের সংঘবদ্ধতা দরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১০

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৩

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৪

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৫

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১৭

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৮

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

১৯

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

২০
X