কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানের পর চাকরিচ্যুত হয়েছেন ১৮৯ সাংবাদিক : টিআইবি

রাজধানীতে টিআইবির কনফারেন্স রুমে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ছবি : সংগৃহীত
রাজধানীতে টিআইবির কনফারেন্স রুমে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানের পর থেকে ১৮৯ সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর টিআইবি কার্যালয়ের কনফারেন্স রুমে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

টিআইবি জানায়, রাজনৈতিক দলগুলোর অনীহা এবং আমলাতান্ত্রিক চাপের মুখে সরকার নতি স্বীকার করায় জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, প্রশাসনকে দলীয়করণমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে এক দলের পরিবর্তে অন্য দলের প্রভাব বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনের অপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হলেও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণে ঘাটতি রয়েছে।

এ ছাড়া ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে সাংস্কৃতিক বৈচিত্র্য ও নারীর অংশগ্রহণ হুমকির মুখে পড়ছে বলেও জানিয়েছে সংস্থাটি। টিআইবির মতে, নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার পুরোনো রাজনৈতিক সংস্কৃতি এখনো অব্যাহত রয়েছে।

গবেষণা প্রতিবেদনে আরও জানানো হয়, গণঅভ্যুত্থানের পর থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্তত ১৮৯ সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন।

সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X