কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আজ ঢাকায় আসছেন পল কাপুর

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ছবি: সংগৃৃহীত
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ছবি: সংগৃৃহীত

নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের বার্তা নিয়ে ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় পৌঁছবেন তিনি। সফরের প্রথম দিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়া তেমন কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তবে ৪ ও ৫ মার্চ থাকবে টানা ব্যস্ততা।

বুধবার (৪ মার্চ) সকালে বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক দিয়ে কর্মসূচি শুরু করবেন পল কাপুর। এদিন তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। এরপর সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

সফরের শেষদিন ৫ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার পর রাতেই ঢাকা ছাড়বেন তিনি।

কালবেলা/এলএইচ/এমএসকেএম/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১০

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১১

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১২

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৩

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৪

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৫

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৬

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৭

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৮

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৯

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

২০
X