কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের বিরোধিতা নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরানের ওপর হামলা অব্যাহত থাকবে।

ট্রাম্প বলেন, ‘তাদের এর মূল্য চুকাতে হবে, তাদের ধ্বংস করা হচ্ছে।’ খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করা হয় ট্রাম্পকে। বিশেষ করে এতে আরও মার্কিন সেনা নিহত হওয়ার পরও জনসমর্থন কেমন আছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমেরিকানরা এই যুদ্ধের বিরুদ্ধে নয়।’

তিনি আরও বলেন, ‘আমেরিকানরা জ্বালানি তেলের উচ্চ দাম চায় না, কিন্তু তারা যুদ্ধের বিরুদ্ধেও নয়। নতুন একটি জরিপে বিষয়টি খুব স্পষ্টভাবে উঠে এসেছে।’

তবে ট্রাম্প কোন জরিপের কথা উল্লেখ করেছেন, তা পরিষ্কার নয়।

এর আগে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুরু করা হামলার বিষয়ে মার্কিন জনগণের মধ্যে বিরোধিতা ক্রমেই বাড়ছে। সমালোচকরা এই হামলাকে ‘অপ্ররোচিত আক্রমণ’ হিসেবে উল্লেখ করেছেন।

কালবেলা/এএমএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X