বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

এমপিও নীতিমালায় বড় পরিবর্তন

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজের শীর্ষ পদে— অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক— নিয়োগ পেতে এখন থেকে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে জনবল কাঠামোসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া ম্যানেজিং কমিটিসংক্রান্ত সিদ্ধান্তের প্রজ্ঞাপন শিগগিরই জারি হবে বলে জানায় মন্ত্রণালয় সূত্র।

কর্মকর্তারা জানান, অন্তর্বর্তী সরকার আগে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সরকার-সমর্থিত একজন সংসদ সদস্য ও বেসরকারি শিক্ষক নেতাদের আপত্তির মুখে সরকার এ বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নিয়েছে। নতুন ব্যবস্থায় নিয়োগ এনটিআরসিএ-এর মাধ্যমেই হবে, তবে প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করতে অভিজ্ঞতার শর্ত বাড়ানো হয়েছে।

আগে এসব পদে নিয়োগের ক্ষেত্রে ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হলেও এখন তা বাড়িয়ে ১৮ বছর করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হলে তুলনামূলকভাবে জুনিয়র শিক্ষকরা এগিয়ে যেতে পারেন—এমন ধারণা থেকেই অভিজ্ঞতার সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন শর্ত অনুযায়ী, কলেজ পর্যায়ে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে আবেদনের জন্য ডিগ্রি কলেজ বা উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রভাষক, জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক হিসেবে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাধারণ বিষয়ের প্রভাষকরাও নির্দিষ্ট শর্তে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার সাধারণ বিষয়ের প্রভাষক বা সহকারী অধ্যাপকরাও নির্ধারিত অভিজ্ঞতা থাকলে এসব পদে আবেদন করতে পারবেন।

স্কুল পর্যায়ে প্রধান শিক্ষক হতে হলে ২ বছরের প্রশাসনিক অভিজ্ঞতাসহ মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। আর সহকারী প্রধান শিক্ষক হতে হলে নিম্ন মাধ্যমিকের প্রধান বা সহকারী প্রধানদের জন্য ৩ বছরের প্রশাসনিক অভিজ্ঞতাসহ ১৮ বছরের শিক্ষকতা বাধ্যতামূলক করা হয়েছে।

ম্যানেজিং কমিটিতে ফিরছে পুরোনো নিয়ম

শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির ক্ষেত্রেও বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। গত বছর অন্তর্বর্তী সরকার সভাপতির ক্ষেত্রে স্নাতক পাসের বাধ্যবাধকতা আরোপ করলেও নতুন নীতিমালায় সেই শর্ত শিথিল করা হচ্ছে। ফলে এখন সভাপতির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা থাকছে না।

এর ফলে ২০২৪ সালের আগের নিয়ম কার্যত পুনর্বহাল হচ্ছে। এতে শিক্ষাগত যোগ্যতা ছাড়াই স্থানীয় রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তিদের সভাপতি হওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ ছাড়া ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী, দাতা ও শিক্ষানুরাগী সদস্য পদ পুনরায় যুক্ত করা হচ্ছে, যার মাধ্যমে স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিদের অন্তর্ভুক্তির সুযোগ বাড়বে। তবে সংসদ সদস্যদের সরাসরি ক্ষমতা আর থাকছে না। প্রতিষ্ঠানের প্রধান, ইউএনও বা জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো তিনজনের তালিকা থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করেন, তরুণ শিক্ষকদের তুলনায় অভিজ্ঞ শিক্ষকদের হাতে প্রতিষ্ঠানের নেতৃত্ব থাকলে প্রশাসনিক জটিলতা কমবে। তবে এনটিআরসিএ-এর মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষকরা।

সভায় অংশ নেওয়া একজন অতিরিক্ত সচিব বিষয়টি নিশ্চিত করে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির ন্যূনতম স্নাতক ডিগ্রির বাধ্যবাধকতা আর থাকছে না। ২০২৪ সালের আগের নিয়মই বহাল করা হচ্ছে। একই সঙ্গে ম্যানেজিং কমিটি গঠনে সংসদ সদস্যদের ক্ষমতাও আর থাকছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১০

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১১

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১২

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৩

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৪

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

১৫

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১৬

মেসির পেনাল্টি মিস 

১৭

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

১৮

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

১৯

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

২০
X