কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০১:৪১ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ মজুতকৃত পৌনে ৪ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার : জ্বালানি বিভাগ

এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত
এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

সারা দেশে অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। গত ৩ মার্চ থেকে শুরু হওয়া অভিযানে ৪ হাজার ৮২৪টি স্থান থেকে এই বিপুল তেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে দেশের সামগ্রিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।

যুগ্মসচিব জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং কোনো ধরনের সংকটের সম্ভাবনা নেই।

তিনি জানান, দেশে বার্ষিক ডিজেলের চাহিদা ৩ লাখ ৫০ হাজার টন। এছাড়া পেট্রোল ও অকটেনের মাসিক চাহিদা প্রায় ৭০ হাজার টন। এপ্রিল মাসজুড়ে জ্বালানি সরবরাহ পুরোপুরি নিরাপদ ও নিরবচ্ছিন্ন থাকবে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও সাধারণ মানুষের মধ্যে ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার প্রবণতা এখনও বন্ধ হয়নি। অনেকের মধ্যে তেল মজুতের একটি প্রবণতা দেখা যাচ্ছে, যার প্রভাব পেট্রোল পাম্পগুলোতে পড়ছে। তবে পরিশোধিত জ্বালানি তেল আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে।

ইরান থেকে ছেড়ে আসা তেলের জাহাজের বিষয়ে তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে আসা ৬টি জাহাজের মধ্যে একটিতে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) রয়েছে। জাহাজটি পৌঁছালে ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিশোধনে কোনো সমস্যা হবে না। এছাড়া রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ‘স্যাংশন ওয়েভার’ বা নিষেধাজ্ঞার ছাড়পত্রের চিঠির জবাব এখনো পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

সরকার জনস্বার্থ বিবেচনায় জ্বালানি তেলের দাম বাড়ায়নি উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক নাগরিকের উচিত এই সময়ে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করা হবে বলেও তিনি জানান।

কালবেলা/আরএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১০

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১১

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৩

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৪

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৫

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৬

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৭

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৮

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৯

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

২০
X