সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

জামায়াত নেতা গাজী নজরুলকে দল থেকে বহিষ্কারের ঘটনায় শ্যামনগরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ। ছবি: কালবেলা
জামায়াত নেতা গাজী নজরুলকে দল থেকে বহিষ্কারের ঘটনায় শ্যামনগরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ। ছবি: কালবেলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও বিতর্কের জেরে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণার পর তার নির্বাচনি এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শ্যামনগরের বিভিন্ন স্থানে উৎসুক জনতা ও নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণের ঘটনা ঘটেছে।

বুধবার (২২ জুলাই) কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রকাশের পর শ্যামনগর সদরে স্থানীয় লোকজনকে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। একই সঙ্গে অনেকেই মনে করছেন, কেবল বহিষ্কার নয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

স্থানীয় সূত্র জানায়, বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ার পর উপজেলা জামায়াতের কার্যালয় ও দলীয় নেতাকর্মীদের মধ্যে কিছুটা চাপা উদ্বেগ ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।

এক প্রতিক্রিয়ায় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির বলেন, নৈতিকতার প্রশ্নে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করায় জামায়াতকে ধন্যবাদ জানাই। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও নৈতিক সংগঠন। সেই অবস্থান থেকে দল যে সিদ্ধান্ত নিয়েছে, তা সঠিক বলে আমরা মনে করি। এ ঘটনায় দলের ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সেই মর্যাদা পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় তিনি দাবি করেছিলেন, ভিডিওতে থাকা তরুণী তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং পুরো ঘটনাটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র ও ব্ল্যাকমেইলিংয়ের অংশ। তবে বিষয়টি নিয়ে জনমনে বিতর্ক অব্যাহত থাকায় দলীয়ভাবে তদন্ত শেষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কালবেলা/আরএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১০

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১১

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১২

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৩

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৪

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১৫

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১৭

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১৮

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৯

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

২০
X