কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে যা বললেন মন্ত্রী

জাতীয় সংসদে কথা বলছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদে কথা বলছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : সংগৃহীত

তেলের দাম বাড়ানো প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নিয়ম রয়েছে, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা করে তেলের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তরে এসব কথা বলেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মধ্যপ্রাচ্যে উদ্ভূত রাজনৈতিক অস্থিরতা মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পরিপ্রেক্ষিতে ইরান কর্তৃক হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিধি-নিষেধ আরোপ করায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যে অস্বাভাবিক অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচলে নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, সরকার সম্ভাব্য সব উৎস খুঁজে দেশে সব ধরনের তেলের স্বাভাবিকতা অব্যাহত রেখেছে। শুধু তাই নয় বর্তমানে আমাদের জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। ডিজেল মজুত ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন এবং ১ লাখ ৩৮ হাজার টন ৩০ এপ্রিলের মধ্যে আসবে। অকটেন মজুত আছে ১০ হাজার ৫০০ টন। ৭১ হাজার ৪৩৩ টন নিয়ে এপ্রিলের মধ্যে জাহাজ আসবে। পেট্রোল মজুত আছে ১৬ হাজার টন। ৩৬ হাজার টন এপ্রিলের মধ্যে আসবে।

জ্বালানিমন্ত্রী বলেন, উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশই হিমশিম খাচ্ছে। পাকিস্তান ইতোমধ্যে ৫০ শতাংশ পর্যন্ত তেলের দাম বৃদ্ধি করেছে। শ্রীলঙ্কা রেশনিং পদ্ধতি চালু করেছে। কর্মঘণ্টা কমিয়ে দিয়েছে। ভারত, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ইতোমধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। অর্থাৎ একমাত্র বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য স্বাভাবিক রেখেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলেও দেশের শিল্প জাত উৎপাদন, কৃষি কার্যক্রম ও সাধারণ মানুষের জীবনযাত্রার কথা বিবেচনা করে সরকার এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে।

তিনি বলেন, কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে সেচ কার্ডের মতো কৃষি কার্ড প্রদানে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুত অতিরিক্ত বিক্রি রোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সব জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি তেল সরবরাহ ও মনিটরিং করার জন্য জেলা বিপিসি মন্ত্রণালয় বিজনেস টিম ও মনিটরিং টিম গঠন করা হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে জেলা প্রশাসকদের সমন্বয়ে জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি নিয়ে জুম অ্যাপসের মাধ্যমে সভা করা হচ্ছে। জ্বালানি তেলের পাচার অবৈধ মজুত বন্ধ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহের লক্ষ্যে প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। দেশীয় খনিজ সম্পদের যথাযথ ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে ও বাস্তবায়িত হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা হচ্ছে।

টুকু বলেন, ইতোমধ্যে জ্বালানি তেলের অবৈধ মজুত বন্ধের লক্ষ্যে ৩ মার্চ থেকে ৪ এপ্রিল ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। যার মধ্যে ২ হাজার ৪৫৬টি মামলা দায়ের করা হয়েছে। ৩১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই সব অভিযানে এক কোটি ২৫ লাখ ৩৯ টাকার অর্থদণ্ড আদায় করা হয়েছে। ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ডিজেল ৩ লাখ ৩৩ হাজার, অকটেন ১০৭ লিটার, পেট্রোল ৩৬ হাজার ৪০৫ লিটার উদ্ধার করা হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুত বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

১০

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

১১

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

১২

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

১৩

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

১৪

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

১৫

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১৬

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১৭

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১৮

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৯

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

২০
X