কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ছোট জ্বালানিতেই বিশাল শক্তি : ইউরেনিয়ামের ছোঁয়ায় আলো

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি : সংগৃহীত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি : সংগৃহীত

বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে প্রথমবারের মতো পারমাণবিক ফুয়েল লোডিং শুরু হবে, যা বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের আগে শেষ বড় ধাপ।

পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়াম ডাইঅক্সাইডের ছোট পেলেটগুলো অত্যন্ত শক্তিশালী। মাত্র ৫ গ্রাম ইউরেনিয়াম থেকে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, তা প্রায় এক টন কয়লার সমান। কার্বন নিঃসরণ ছাড়াই এই জ্বালানি দীর্ঘমেয়াদে বিদ্যুৎ সরবরাহে সক্ষম।

এই পেলেটগুলো জিরকোনিয়াম অ্যালয় টিউবে সংরক্ষণ করে ফুয়েল রড তৈরি করা হয়। শত শত রড একত্রে একটি অ্যাসেম্বলি গঠন করে, যা রিয়্যাক্টরের কোরে স্থাপন করা হয়। রূপপুরের ইউনিট-১ এ মোট ১৬৩টি অ্যাসেম্বলি ব্যবহার করা হবে।

ফুয়েল লোডিংয়ের আগে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশনা অনুসারে নিরাপত্তা নিশ্চিত করেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

লোডিংয়ের সময় বিশেষজ্ঞরা ধাপে ধাপে অ্যাসেম্বলি স্থাপন করবেন এবং পুরো প্রক্রিয়ায় নিউট্রন পর্যবেক্ষণের মাধ্যমে নিরাপত্তা বজায় রাখা হবে।

বিশেষজ্ঞদের মতে, ফুয়েল লোডিং সফলভাবে সম্পন্ন হলে বাংলাদেশ নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের নতুন যুগে প্রবেশ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকিজ রিসোর্স নিয়ে এলো ’মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

১০

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১১

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১২

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৩

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৪

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৫

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৬

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৭

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৮

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৯

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

২০
X