কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৮ এএম
অনলাইন সংস্করণ

ঘরে বসেই চাঁদা পরিশোধ করতে পারবেন ঢাকা বারের আইনজীবীরা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা ঘরে বসেই মোবাইল ব্যাংকিং লেনদেনের মাধ্যমে তাদের বকেয়া চাঁদা পরিশোধ করতে পারবেন। ১৩৭ বছর পর প্রথম বারের মতো এই সমিতিতে ডিজিটাল পদ্ধতিতে টাকা পরিশোধের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতি বিকাশের মাধ্যমে চাঁদা পরিশোধ কার্যক্রমের শুভ উদ্বোধন করে। এতে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

খোরশেদ মিয়া আলম বলেন, ‘ঢাকা আইনজীবী যুগান্তকারী প্রোগ্রাম করেছে। অ্যাপসের মাধ্যমে বাসায় বসে টাকা পরিশোধ করতে পারবেন। টাকা জমা বা বকেয়ার পরিমাণও এর মাধ্যমে জানা যাবে। ঢাকা বারের ৩৫ হাজার আইনজীবী এই সেবা পাবেন।’

অন্যান্য বক্তারা বলেন, ‘দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আইনজীবীদের বাৎসরিক চাঁদার টাকা দিতে হবে না। এখন থেকে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে কোনোরকম বিড়ম্বনা ছাড়াই এ টাকা জমা দিতে পারবেন। আইনজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এমন সেবার। সেই সেবা এবার আনুষ্ঠানিকভাবে চালু হলো।’

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘আইনজীবীদের আগে সমিতির অফিস থেকে ব্যাংক রিসিভ নিয়ে ব্যাংকে যেয়ে টাকা জমা দিতে হতো। এখন দেশের বাইরে থাকেন বা ঘরে বসে থাকেন, আপনার হাতে বিকাশ থাকলেই টাকা জমা দিতে পারবেন। সঠিক সময়ে চাঁদা পাওয়ার মাধ্যমে সমিতির আয়ও বৃদ্ধি পাবে।’

অনুষ্ঠানে আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রাজ্জাক,​ সহসভাপতি মো. শহিদুজ্জামান,​ ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা, ​সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. জহিরুল হাসান (মুকুল)​ লাইব্রেরি সম্পাদক মোসা. নার্গিস পারভীন (মুক্তি), দপ্তর সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম,​ তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. মাজহারুল ইসলাম (মারুফ), কার্যনির্বাহী সদস্য গাজী তানজিল আহমেদ, আলী মর্তুজা এবং মো. আরিফসহ ঢাকা আইনজীবী সমিতির আইনজীবী অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সেই পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালে বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

শাহজালালে চাঞ্চল্য / দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুইবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১০

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১১

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১২

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৩

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১৪

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১৭

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৮

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৯

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

২০
X