বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সমাধিতে ঢাকা আইনজীবী সমিতির শ্রদ্ধা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও দোয়া প্রার্থনা করেন আইনজীবী নেতারা। এ সময় খালেদা জিয়া ও জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, খালেদা জিয়াকে মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে, তা সারা বিশ্ব দেখেছে। আমরা নেত্রীর জান্নাত কামনা করছি। আমাদের নেত্রীর জানাজায় মানুষের যে ঢল হয়েছে, তা সারাবিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে রেকর্ড। সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে দেখিয়ে দিয়েছে মানুষ, তারা খালেদা জিয়াকে কতটা ভালোবাসে। কারণ শেখ হাসিনা তাকে জেলে রেখে চিকিৎসা না দিয়ে খাবারে স্লো পয়জনিং দিয়ে তিলেতিলে মেরেছে। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুক।

জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, গত ৩০ ডিসেম্বর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সারাদেশকে কাঁদিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। তার এ মৃত্যুতে সারাবিশ্ব কেঁদেছে। আল্লাহর কাছে প্রিয় নেত্রীর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করি। পাশাপাশি আগামী নির্বাচনে তার সুযোগ্য সন্তান যেন আপসহীন নেত্রীর আদর্শে বিজয়ী হয়ে দেশ পরিচালনা করতে পারে সেই দোয়া করি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১০

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১১

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১২

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৩

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৪

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৫

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৬

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৭

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৮

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৯

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

২০
X