শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

হামে আক্রান্তদের বড় অংশই টিকার বাইরে ছিল : স্বাস্থ্যের ডিজি

হাম পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিং। ছবি : কালবেলা
হাম পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিং। ছবি : কালবেলা

দেশে হামে আক্রান্ত শিশুদের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, তাদের ৭৪ শতাংশই কোনো টিকা পায়নি। এ ছাড়া আক্রান্তদের মধ্যে ১৪ শতাংশ টিকার মাত্র একটি ডোজ পেয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরে হাম পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হামের সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৯ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ। তবে কোনো শিশুই টিকার বাইরে থাকবে না।

ডিজি হেলথ জানান, দেশে হাম সংক্রমণের যে ‘পিক’ বা সর্বোচ্চ পর্যায় চলছে, তা দ্রুতই উন্নতির দিকে যাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যে ৩০টি উপজেলাকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করে টিকাদান শুরু হয়েছিল, সেখানে সংক্রমণ এরইমধ্যে কমতে শুরু করেছে।

হামে আক্রান্ত রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে না ঘোরার পরামর্শ দেয়া হয়েছে। মহাপরিচালক বলেন, সব হাসপাতালেই আইসোলেশন ব্যবস্থা চালু আছে, তাই স্থানান্তরের প্রয়োজন নেই। এদিকে রুটিন ইপিআই টিকা আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে আসবে বলেও জানান তিনি।

হামের পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি নিয়েও ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ বজায় রাখা হচ্ছে। সমন্বিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২২৭ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩৫ হাজার ৯৮০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ হাজার ৩১০ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২০ হাজার ৮২২ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৯৪৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১০

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১১

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৩

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৫

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৬

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৭

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৮

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৯

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

২০
X