শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সংসদে ‘শৃঙ্খলা’ বজায় রাখার যে নজির দেখালেন প্রধানমন্ত্রী

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরোনো অধিবেশনের ছবি
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরোনো অধিবেশনের ছবি

জাতীয় সংসদে স্পিকার ও বক্তার মাঝ দিয়ে নিজের নির্ধারিত আসনে না গিয়ে পেছনের সারিতে বসে সংসদীয় রীতি মেনে চলার নজির দেখালেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় এ দৃশ্য দেখা যায়।

আইনমন্ত্রী আসাদুজ্জামান যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন অধিবেশন কক্ষে প্রবেশ করেন তারেক রহমান। আইনমন্ত্রীর সামনে দিয়ে, অর্থাৎ স্পিকার ও বক্তার মাঝখান দিয়ে না গিয়ে তিনি পেছনের একটি আসনে বসেন।

পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিষয়টি বিশেষভাবে তুলে ধরে বলেন, সংসদে ‘শৃঙ্খলা ও শালীনতা’ বজায় রাখার ক্ষেত্রে সংসদ নেতার এই আচরণ অন্য সদস্যদের জন্যও উদাহরণ হওয়া উচিত।

ডেপুটি স্পিকার বলেন, সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে সর্বদা একটা শৃঙ্খলা চাই। আজকে সংসদ নেতা যে ডিসেন্সি এবং শৃঙ্খলার নিদর্শন দেখিয়েছেন, আমরা অন্যান্য সম্মানিত সদস্য, সদস্য যারা আছি, তারা আমরা একটু অবজারভ করব।

তিনি বলেন, আজকে সদস্য বক্তব্য রাখছিলেন। আইনমন্ত্রী, উনার সামনের আসন ছিল মাননীয় সংসদ নেতার, যেহেতু ফ্লোর ক্রসিং হয়ে যাবে, উনি তৃতীয়তে বসলেন। এইটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি টুয়ার্ডস অল দ্য আদারস অনারেবল মেম্বার। লেট আস লার্ন।

সংসদীয় কার্যপ্রণালি বিধিতে সদস্যদের আচরণ নিয়ে নির্দিষ্ট বিধান আছে। বিধি ২৬৭ এর উপবিধি (৪) অনুযায়ী, কোনো সদস্য কথা বলার সময় চেয়ারের সঙ্গে তার মাঝখান দিয়ে অন্য কোনো সদস্য যেতে পারবেন না। এ বিধানটি মূলত বক্তব্যরত সদস্য ও চেয়ারের প্রতি সংসদের সম্মান ও শৃঙ্খলা রক্ষার জন্য রাখা হয়েছে।

একই অধ্যায়ে বলা হয়েছে, সংসদ সদস্যদের অধিবেশনকক্ষে চলাফেরা, বসা, ওঠা এবং বক্তব্যের সময় এমন আচরণ করতে হবে যাতে কার্যক্রম ব্যাহত না হয় এবং চেয়ারের মর্যাদা অক্ষুণ্ন থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১০

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১১

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১২

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৩

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৪

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৫

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৬

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৭

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X