শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০১:১৫ পিএম
আপডেট : ০২ মে ২০২৬, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

টকশোতে যাকাত নিয়ে কটূক্তি : খতমে নবুওয়তের প্রতিবাদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টিভি চ্যানেলের টকশোতে সংরক্ষিত নারী আসনে সরকার দলীয় মনোনীত নিলুফার চৌধুরী মনি যাকাত সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্যের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

শনিবার (০২ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংঘটনটির মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টকশোতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরকার দলীয় মনোনীত নিলুফার চৌধুরী মনি ‘যাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম’ বলে চরম গর্হিত মন্তব্য করেছেন। আমি এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিবৃতিতে তিনি বলেন, যাকাত ইসলামের একটি ফরজ ইবাদত, যা পবিত্র কুরআনের সুস্পষ্ট নির্দেশনার ভিত্তিতে প্রবর্তিত এবং সমাজে ন্যায়বিচার ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। পক্ষান্তরে, চাঁদাবাজি সম্পূর্ণরূপে হারাম ও জুলুমের অন্তর্ভুক্ত। এ ধরনের জঘন্য অপরাধের সাথে যাকাতের তুলনা করা শুধু ধর্মীয় অবমাননাই নয়, বরং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।

তিনি অবিলম্বে নিলুফার চৌধুরী মনিকে যাকাত নিয়ে তার দেওয়া ওই বক্তব্য প্রত্যাহার করে জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানান এবং দায়িত্বশীল ব্যক্তিদের ভবিষ্যতে এ ধরনের মন্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১০

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১১

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১২

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৩

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৪

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৫

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৬

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৭

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৮

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

২০
X