মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৭:৩৫ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল আজহা উপলক্ষে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন

চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ট্রেন বিকেল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ ট্রেনটি বিকেল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা স্পেশাল-৩ ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিটে, দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৪টা ১০ মিনিটে। তিস্তা স্পেশাল-৪ ট্রেনটি বিকেল ৪টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১১টা ২০ মিনিটে।

ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ট্রেনটি সকাল ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে বেলা ২টায়।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ট্রেনটি ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৩টায়।

জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ট্রেন জয়দেবপুর ছাড়বে সকাল ৭টায়। ট্রেনটি পার্বতীপুর পৌঁছাবে দিবাগত রাত ২টায়। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ ট্রেনটি পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে বেলা ২টা ২০ মিনিটে।

চাঁদপুর ঈদ স্পেশাল-১, ২ ও তিস্তা ঈদ স্পেশাল-৩, ৪ ট্রেন আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর দ্বিতীয় দিন (ঈদুল আজহা যদি ২৮ মে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে ঈদের পরে দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ মে) থেকে পরবর্তী ৩ দিন অর্থাৎ ১ জুন পর্যন্ত পরিচালনা করা হবে।

এ ছাড়া পার্বতীপুর ঈদ স্পেশাল-৯, ১০ ঈদের আগে ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত ৩ দিন এবং ঈদের পরের দিন থেকে তিন দিন পরিচালনা করা হবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৫, ৬, ৭, ৮ শুধু ঈদের দিন চলাচল করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১০

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১১

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১২

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১৩

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১৪

রিজার্ভ আরও বাড়ল

১৫

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

১৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

১৭

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

১৮

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

১৯

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

২০
X