শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০১:২৯ পিএম
আপডেট : ০৮ মে ২০২৬, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষামন্ত্রীর উচিত ‘ভাষা ও ব্যবহার ঠিক করা’ : জুলাইযোদ্ধা মেহনাজ

নাফসিন মেহনাজ আজিরিন ও শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ছবি : সংগৃহীত
নাফসিন মেহনাজ আজিরিন ও শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন জুলাইযোদ্ধা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাফসিন মেহনাজ আজিরিন। এছাড়াও তিনি শিক্ষামন্ত্রীর ‘ভাষা ও ব্যবহার উন্নত করা উচিত’ বলেও মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৭ মে) এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রীর সমালোচনা করে নাফসিন মেহেনাজ বলেন, ‘যখন এহসানুল মিলন সাহেব এ কথাটা বললেন যে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অনেক বেশি ফ্রিডম দেওয়া হলে জঙ্গি প্রডিউস করা হবে। আসলে শিক্ষাটা আমাদের শিক্ষার্থীদের নিয়ে প্রশ্ন আসে না, শিক্ষাটা হচ্ছে তার নিজের শিক্ষা নিয়ে। আপনার কি শিক্ষা যে আপনি এরকম টাইপের ল্যাংগুয়েজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে করেন?’

শিক্ষামন্ত্রীকে দেখলে ‘উগ্র’ মনে হয় উল্লেখ করে তিনি বলেন, ‘উনার আচার-ব্যবহার এমন যে উনি একাই সুপিরিয়ার আর সবাই চিটার-বাটপার। মানে উনি একাই পিউর সওল আর সবাই চিটার-বাটপার দিয়ে ভরা। কিন্তু ওনার যেসব আচরণ সেগুলো আসলে খুবই উগ্রবাদী আচরণ।’

‘উনার নিজের ল্যাংগুয়েজ ঠিক করা এবং উনার নিজের যে কথাবার্তা, আচার ব্যবহার ডেভেলপ করা উচিত বলে আমি মনে করি,’ বলেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এ ছাত্রী।

মেহেনাজ বলেন, ‘সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী দুই দিন আগে এক বক্তব্যে বলেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি বেশি ফ্রিডম দেওয়া হয় তখন তারা জঙ্গি প্রডিউস করবে। প্রথম কথা হচ্ছে, ১৮ তারিখ যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না নামত তাহলে আপনারা কোথায় থাকতেন এটা আগে চিন্তা করেন।’

টেরোরিস্টের কোনো বাবা-মা নেই, কোনো সোসাইটি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো ইনস্টিটিউশন নেই। একটা ইন্ডিভিজুয়াল ঘটনা দিয়ে আপনি তো পুরো ইনস্টিটিউশনে জাজ করতে পারেন না। আমাদের পলিটিক্স করার কোনো স্ট্রাকচার নেই, আমাদের তো ডাকসু নেই, আমাদের কোনো ছাত্র সংগঠন নেই, কিন্তু আপনারা দেখেছেন যে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় কীভাবে রাজপথে ছিল এবং জুলাই অভ্যুত্থান সফল করেছিল।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যমুনার পানি বৃদ্ধি: আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

১০

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

১১

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

১২

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

১৩

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

১৪

টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক 

১৫

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

১৬

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর

১৮

যেভাবে ফাইনালের ভেন্যুতে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি

১৯

চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১শ রাকাত নামাজ

২০
X