কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আগামীকাল থেকে বে অব বেঙ্গল সম্মেলন শুরু

রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জিল্লুর রহমান। ছবি : সংগৃহীত
রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জিল্লুর রহমান। ছবি : সংগৃহীত

আগামীকাল শনিবার (৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন। সম্মেলনে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের ২০০ জন বক্তা ও দেশি-বিদেশি ৬০০ জন আমন্ত্রিত অতিথি।

আজ শুক্রবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

তিনি বলেন, এবারের সম্মেলন হবে দ্বিতীয়তম। গত বছরের নভেম্বরে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলন আগামীকাল সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে। উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন মালির সাবেক প্রধানমন্ত্রী মওসা মারা। এ ছাড়া বিশ্বের ৭৫টি দেশের গবেষক, শিক্ষক, লেখক, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিকসহ বিভিন্ন পেশার ২০০ জন গুরুত্বপূর্ণ বক্তা থাকবেন। ৭ থেকে ৯ অক্টোবর তিন দিন ধরে সম্মেলনে ৫০টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এবারের আলোচ্য বিষয় ‘ইন্দো প্যাসিফিক ইস্যু ও ভূরাজনীতি’।

জিল্লুর রহমান বলেন, এই সংলাপের লক্ষ্য বে অব বেঙ্গল এলাকার দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপটে জানা-বোঝা। বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, এবারের সম্মেলনে বক্তা হিসেবে বাংলাদেশি কোনো রাজনীতিবিদ থাকবেন না সেইভাবে। গতবার একটি খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। দেশের অনেক রাজনীতিবিদ ও মন্ত্রীদের আমন্ত্রণ করলেও তারা আসেননি। অনেকে আসলেও মঞ্চে কথা বলেননি। সেই পরিপ্রেক্ষিতে এবার দেশের সরকারি বা বিরোধীদলের কোনো রাজনীতিবিদকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১২

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৩

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৪

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৫

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৭

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৮

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৯

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

২০
X