কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৮:০৫ এএম
আপডেট : ০৯ মে ২০২৬, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিদ্যুৎ লাইনের পাশের গাছপালার শাখা-প্রশাখা কাটা ও নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ কাজের জন্য আজ শনিবার (৯ মে) দেশের কয়েকটি এলাকায় টানা প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৮ মে) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণকাজের কারণে বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (৯ মে) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।

সমিতির সদর দপ্তর অফিসের অধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ বিদ্যুৎ বিভ্রাট হবে বলে জানানো হয়েছে।

এদিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) খুলনার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ জানিয়েছে, খালিশপুর ৩৩/১১ কেভি উ পকেন্দ্রের আওতাধীন ১১ কেভি মহসিন কলেজ ফিডারের লাইনের দুই পাশের গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য শনিবার (৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে ঈদগাহ রোড, ১৫০ থেকে ১৫৬ নম্বর রোড, ১৮ নম্বর রোড, ১৭১ থেকে ১৭৫ নম্বর রোড, ১১ নম্বর রোড, ১৬ নম্বর রোড, মহসিন কলেজ মোড়, নয়াবাটী ও বাংলার মোড় এলাকা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের কিছুটা আগে বা পরে বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। কাজ শেষে যেকোনো সময় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হতে পারে বলে গ্রাহকদের সব সময় লাইন সচল রয়েছে ধরে নিয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১০

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১১

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১২

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৩

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৪

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৫

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৬

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৭

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৮

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৯

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

২০
X