কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৭:৫৫ এএম
আপডেট : ০৯ মে ২০২৬, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

দেশের ৪ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের ৪ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা। ছবি : সংগৃহীত
দেশের ৪ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা। ছবি : সংগৃহীত

দেশের চারটি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় অঞ্চলটির নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (৯ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল শুক্রবার (৮ মে) রাতে প্রকাশিত আবহাওয়ার সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

সীমান্তে ‘পুশ-ইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

১০

বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

১১

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

১২

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

১৩

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

১৪

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

১৭

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

১৮

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

১৯

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক

২০
X