মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসিকে ইউএন ওমেনের প্রশ্ন: সংসদ ভোটে নারী প্রার্থী কম কেন?

ইসি সচিব আখতার আহমেদ। ফাইল ছবি
ইসি সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রতিনিধি কম কেন ছিল, সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সে ব্যাখ্যা চেয়েছে ইউএন ওমেন। রোববার (১৭ মে) কমিশন সদস্যদের সঙ্গে বৈঠকে এ প্রশ্ন করে জাতিসংঘের এ বিশেষ সংস্থার সদস্যরা।

বৈঠক শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ইসি সচিব আখতার আহমেদ। তিনিই এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, নির্বাচন পরবর্তী পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন তারা। নির্বাচনে নারী প্রতিনিধিদের উপস্থিতি কম কেন ছিল জানতে চেয়েছেন।

আখতার আহমেদ জানান, আগামী নির্বাচনে নারী প্রতিনিধিদের সংখ্যা কীভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে ইউএন ওমেন সদস্যরা সেটি বলেছেন। সচিব বলেন, আমরা বলেছি সতজন প্রতিনিধি আছেন; তবে প্রতিদ্বন্দ্বী আরও ছিলেন। নির্বাচনে জয়ী হয়ে আসার ব্ষিয়টিও রয়েছে।

ইসি সচিব আরও বলেন, আমরা জানিয়েছি ৩৫০ সংসদ সদস্যের মধ্যে সংরক্ষিত আসনের পঞ্চাশজন মিলিয়ে মোট ৩৫৭ জন আছেন। স্থানীয় নির্বাচনে এটা আরও বাড়বে। ভোটার তালিকায় নারী-পুরুষের গ্যাপ তিন মিলিয়ন ছিল। এটা কমিয়ে ১ দশমিক ৮ মিলিয়নে আনা হয়েছে। এটা আরও কমানোর চেষ্টা করছি। এছাড়া এবারের নির্বাচনে কোনো সহিংসতা হয়নি, কারও ভোট বাক্স ছিনতাই হয়নি বলে জানিয়েছি।

ইউএন উইমেন সদস্যরা কোনো পরামর্শ দিয়েছেন কিনা জানতে চাইলে নির্বাচন কমিশনের উচ্চপদস্থ এ কর্মকর্তা বলেন, তারা আমাদের সঙ্গে কাজ করছেন। সেটা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

এর আগে সিইসির সঙ্গে ইউএন উইমেন-এন’র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মিস ন্যারাদজাই গুম্বনজভান্দা, রিজিওনাল ডিরেক্টর ‎মিস ক্রিস্টিন আরব, রিপ্রেজেন্টেটিভ (প্রতিনিধি) ‎মিস গীতাঞ্জলি সিং, ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ‎মিস নবনীতা সিনহা ও ইউনিট ম্যানেজার ‎মিস তপাটি সাহা বৈঠক করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১০

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১১

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১২

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৩

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৪

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৫

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৬

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৭

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৮

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৯

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

২০
X