কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১১:০৮ এএম
আপডেট : ২৯ মে ২০২৬, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

ঈদের দ্বিতীয় দিনেও হচ্ছে পশু কোরবানি

ঈদের দ্বিতীয় দিনেও হচ্ছে পশু কোরবানি। ছবি : সংগৃহীত
ঈদের দ্বিতীয় দিনেও হচ্ছে পশু কোরবানি। ছবি : সংগৃহীত

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সারাদেশে দ্বিতীয় দিনের মতো পালিত হচ্ছে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। শুক্রবার (২৯ মে) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনেকেই ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি দিচ্ছেন।

রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, আবার কেউ ঈদের দিন কসাই না পাওয়ায় এদিন পশু কোরবানি করছেন।

দ্বিতীয় দিনে পশু কোরবানি দেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের প্রথম দিনে অতিরিক্ত চাপ থাকায় কসাই সংকটসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এ কারণে অনেকে পরের দিন কোরবানি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

মগবাজারের বাসিন্দা ইকবাল হোসেন জানান, তাদের পরিবারে দীর্ঘদিন ধরেই ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার প্রচলন রয়েছে এবং এবারও সেই নিয়ম অনুসরণ করা হচ্ছে।

কসাই মতিন মিয়া জানান, ঈদের দিন তিনি তিনটি গরু জবাই ও মাংস প্রস্তুতের কাজ করেছেন। দ্বিতীয় দিনেও একইভাবে ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন।

ইসলামী শরিয়াহ অনুযায়ী, কোরবানির সময় থাকে তিন দিন। আরবি হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা যায়। ফলে কোনো কারণে ঈদের দিন কোরবানি সম্ভব না হলে পরবর্তী দুই দিনেও কোরবানি আদায় করা বৈধ।

কালবেলা/কেএইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X