বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৬, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

মানুষের ভেতরের পশুত্বকে কোরবানি করতে হবে: গোলাম পরওয়ার

বক্তব্য রাখছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

শুধু পশু কোরবানি দিলেই চলবে না, মানুষের ভেতরের পশুত্বকেও কোরবানি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২৮ মে) খুলনার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় সমাজ থেকে সুদ, ঘুষ ও দুর্নীতি দূর করে একটি ন্যায়ভিত্তিক ও ধর্মীয় অনুশাসনভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির মধ্যেই এর মূল তাৎপর্য নিহিত।

খুলনায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নগরীর মসজিদ ও ঈদগাহগুলোতে সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় দেখা যায়। সকাল সাড়ে সাতটায় খুলনা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

নগরজুড়ে ঈদ জামাতের ব্যাপক আয়োজনের অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মহানগরীর ৩১টি ওয়ার্ডসহ চার শতাধিক স্থানে এবং জেলায় এক হাজারেরও বেশি স্থানে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়।

এসব স্থানে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে অনেকে বাড়িতে ফিরে কোরবানির পশু জবাই শুরু করেন, যা ঈদুল আজহার অন্যতম প্রধান ধর্মীয় আনুষ্ঠানিকতা।

ঈদের দিন সকাল থেকেই খুলনা শহর ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের নামাজ আদায়, কুশল বিনিময় এবং কোরবানির প্রস্তুতিকে ঘিরে মুসল্লিদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সবাই ঈদের মূল শিক্ষাকে ধারণ করার চেষ্টা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কালবেলা/কেএইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X