কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১১:৫৭ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৬, ১২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন লেগেছে। শুক্রবার (৫ জুন) রাত ১১ ২৪ মিনিটে কার্গো ভিলেজের ৯ নম্বর গেটের ভেতরে আগুন লাগে।

তবে ১৫ মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, রাত ১১টা ২৪ মিনিটে কার্গো ভিলেজের ৯ নম্বর গেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে রাত ১১ টা ৩৮ মিনিটে নিয়ন্ত্রণে নেয়। এখন তা পুরোপুরি নেভানোর কাজ চলছে বলে জানান তিনি।

বিমানবন্দর থানারর ওসি কামরুল হাসান তালুকদার বলেন, ৯ নম্বর গেটের ভেতরে আগুন লেগেছে। ওই গেট দিয়ে কুরিয়ার সার্ভিসের আমদানি-রপ্তানি পন্য আনা-নেওয়া করা হয়। তবে ঠিক কোথায় লেগেছে, তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ ছাড়াও বিমানবন্দরে কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কনটেইনারের ভেতরে ও পাশে আগুন দেখা যায়। বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর এ কে খন্দকার ঘাটি থেকে গাড়ি এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়।

তিনি জানান, আগুনের ঘটনায় বিমানবন্দরে ফ্লাইট অপারেশনে কোনে প্রভাব পড়েনি। ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গত বছরের ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১০

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

১১

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

১২

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

১৩

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

১৪

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

১৫

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

১৬

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

১৭

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

১৮

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

১৯

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

২০
X