কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
তদন্ত কর্মকর্তার জবানবন্দি

তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা মো. আলমগীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার তিনি মামলার ২৫ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি প্রদান করেন এবং কীভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১১ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

তদন্ত কর্মকর্তা জানান, মামলার তদন্তকালে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে দেওয়া বিভিন্ন আদেশ-নির্দেশ, উসকানিমূলক বক্তব্য, লিখিত বিবৃতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট সংগ্রহ ও পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং অন্যান্য সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে তাদের বক্তব্য লিপিবদ্ধ করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পত্র-পত্রিকার প্রতিবেদন, ভিডিও ফুটেজ এবং আলামত জব্দ করে সেগুলোর বিশেষজ্ঞ মতামত নেওয়া হয়। তদন্তের অংশ হিসেবে যাত্রাবাড়ী ও কাজলা ফুটওভার ব্রিজ এলাকা এবং আশপাশের হাসপাতাল পরিদর্শন করা হয়। সেখান থেকে সংগৃহীত তথ্য-প্রমাণ ও আলামতের বিশেষজ্ঞ বিশ্লেষণের ভিত্তিতেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জন পুলিশ সদস্যকে মামলার আসামি করা হয়েছে।

এর আগে গত ১৫ জুন তদন্ত কর্মকর্তা প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে আসামিপক্ষ ও স্টেট ডিফেন্সের আইনজীবীরা জেরা করবেন।

মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এ সময় প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার ও মার্জিনা রহমান উপস্থিত ছিলেন।

মামলার ১১ আসামির মধ্যে বর্তমানে গ্রেপ্তার রয়েছেন দুজন—যাত্রাবাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এবং সাবেক এসআই শাহাদাত আলী। তাদের মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়।

অন্যদিকে পলাতক রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারি জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, ডেমরা জোনের তৎকালীন এডিসি মো. মাসুদুর রহমান মনির, সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) ওহিদুল হক মামুন এবং এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উজ জামান।

উল্লেখ্য, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এরপর গত ২৯ মার্চ থেকে মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X