শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৬:৪৮ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ
জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি

ইসলামী ছাত্র আন্দোলনের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুনতাছির আহমাদ
লিখিত বক্তব্যে কর্মসূচি ঘোষণা করেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুনতাছির আহমাদ | ছবি: কালবেলা

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষ উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। কর্মসূচির অংশ হিসেবে ১৮ জুলাই ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ পালন, জুলাই সনদ বাস্তবায়নের দাবি, জুলাই জাদুঘর প্রতিষ্ঠার আহ্বানসহ দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

বুধবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, জুলাই কেবল একটি মাসের স্মৃতি নয়; এটি অন্যায়, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক দ্রোহ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার চলমান অঙ্গীকার। জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ, আহতদের ত্যাগ এবং গণঅভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে দ্বিতীয় বর্ষে এ কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে।

সংগঠনটি ঘোষণা দেয়, আগামী ১৮ জুলাই ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ হিসেবে ঢাকাসহ দেশের সব ক্যাম্পাস এবং জেলা-উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

একইসঙ্গে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুটি দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণে জুলাই জাদুঘর চালু করা।

এ ছাড়া সাত দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে জুলাই শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও আহতদের সঙ্গে মতবিনিময়, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পদযাত্রা, দ্রোহ ও জাগরণের জুলাই স্মরণে সংলাপ ও দোয়া মাহফিল, শরিয়াহ অনুমোদিত গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম নিয়ে দেশব্যাপী জুলাই ডকুমেন্টারি প্রদর্শন এবং জুলাই আন্দোলনের স্মৃতিচারণ নিয়ে প্রতিযোগিতার আয়োজন।

সংবাদ সম্মেলনে সংগঠনটি আরও জানায়, জুলাই আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশব্যাপী এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১০

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১১

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৩

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৫

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৬

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৭

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৮

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৯

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

২০
X