কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০২:০৭ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপির

রাজধানীর মিন্টো রোডে ডিএমপির হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত
রাজধানীর মিন্টো রোডে ডিএমপির হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত

এবার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে বাজারকে অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সভায় এমন হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, ‘যারা বাজার অস্থিতিশীল করতে কাজ করছে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে। যে কোনো সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য ডিএমপি সক্ষম।’

ব্যবসায়ীদের পণ্য কেনাবেচার রসিদ সংরক্ষণ করতে হবে। না হলে তাদের জরিমানাসহ শাস্তির মুখোমুখি করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, ‘পণ্য কেনার সময় ব্যবসায়ীদের রসিদ সংগ্রহ করতে হবে। কারো রসিদ না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

হাবিবুর রহমান বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যাতে কোনো সিন্ডিকেট বাজার অস্থিতিশীল করতে না পারে। ব্যবসায়ীদের যেমন রসিদ সংগ্রহ করতে হবে, তেমনি ভোক্তারা যদি চায় সে রসিদ দেখতে পারে।’

সড়কে চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, আগে রাস্তায় পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজির দৃশ্য দেখা যেত। বর্তমানে রাস্তায় কোনো হয়রানি বা চাঁদাবাজি দেখা যায় না। তারপরও কেউ অভিযোগ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ এই সভায় বাজার অস্থিরতার পুরো দায় অসাধু ব্যবসায়ীদের কাঁধে তুলে দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। তারা জানান, ব্যবসায়ীদের যোগসাজশেই অযৌক্তিকভাবে বেড়ে যায় পণ্যমূল্য।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১০

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১১

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১২

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৩

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৪

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৫

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৬

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৮

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৯

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

২০
X