বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পুরো বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পুরোনো ছবি
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পুরোনো ছবি

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো সময় নষ্ট না করে পুরো বাংলাদেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শ্রমিক, দিনমজুর, কৃষকসহ সমাজের সব শ্রেণির মানুষকে এই ব্যবস্থার অন্তর্ভুক্ত করতে হবে, কারণ প্রযুক্তির কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, সরকার দ্রুততম সময়ে সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশনের সিদ্ধান্ত নিয়েছে। শুধু অর্থনৈতিক অন্তর্ভুক্তি নয়, সেবা প্রদানের ক্ষেত্রেও ইনক্লুসিভনেস নিশ্চিত করতে হবে, যাতে সবাই সমানভাবে উপকৃত হতে পারে।

অর্থমন্ত্রী জানান, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এখন অগ্রাধিকার। এতে উৎপাদনশীলতা বাড়বে এবং নাগরিকরা ঘরে বসেই সেবা পেলে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।

তিনি আরও বলেন, শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, সেগুলো সম্পর্কে জনগণকে জানাতেও উদ্যোগ নিতে হবে। পাশাপাশি শেয়ারবাজার, বিমা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি কমাতে ডিজিটালাইজেশন কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানের আগে সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে ৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো জনতা ব্যাংক পিএলসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিসরের কোচ

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

১০

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

১১

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

১৫

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

১৭

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

১৮

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

১৯

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

২০
X