বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৮:৫০ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সংসদে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়। ছবি : সংগৃহীত
শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সংসদ অধিবেশনের বিরতির সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বর্তমান সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সংসদ পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার চারজন বিদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন।

দুপুরে জাতীয় সংসদে এসে তারা সংসদ ভবনের স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাদের সাক্ষাতের সুযোগ হয়।

এদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক-শিক্ষার্থী মিলিয়ে ৬৯ জন সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন। এছাড়া নটর ডেম কলেজ থেকে ৪৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক, বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের চারজন বিদেশি শিক্ষার্থীসহ আট সদস্যের একটি প্রতিনিধি দল এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের ১৮ সদস্যের একটি প্রতিনিধিদলও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখতে জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদদের কাছে ফের আবেদন চাইল সরকার

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

১০

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

১১

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

১২

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

১৩

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

১৪

এলজিইডি কর্মকর্তাদের না পেয়ে কর্মচারীকে ‘মারধরের নমুনা দেখালেন’ বিএনপি নেতা

১৫

ফ্রান্সের বিপক্ষে খেলবেন না মরক্কোর যে বড় তারকা

১৬

মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে: মামদানি

১৭

বৃষ্টির পানিতে ঢেকে থাকা গর্তে অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু

১৮

খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৯

কটিয়াদীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

২০
X