কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১১:২১ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

নদীবন্দরে সতর্ক বার্তা দিল আবহাওয়া অফিস

ঘনকুয়াশায় স্থবির নৌরুট। ছবি : সংগৃহীত
ঘনকুয়াশায় স্থবির নৌরুট। ছবি : সংগৃহীত

রাজধানীসহ দেশের সর্বত্র আজ মঙ্গলবার শীতের প্রকোপ আরও বেড়েছে। আজ চলতি মৌসুমে রাজধানী এবং সেই সঙ্গে দেশেরও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হলো। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়ছে ঘনকুয়াশা। যার কারণে রাত থেকে বন্ধ ফেরি চলাচল। এবার নৌরুটে যান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

তিনি জানান, আজ ২৩ জানুয়ারি সকাল ১০টা থেকে পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি হতে ঘন ধরনের কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৪০০ মিটার বা কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকায় নৌ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে এই সময় কোনো সংকেত দেখাতে হবে না।

এদি আবহাওয়া অফিস জানিয়েছে রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এটি এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা। এর পাশাপাশি আজ চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X