কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শীত নিয়ে সুখবর আবহাওয়া অফিসের

শীতের সকাল। ছবি : সংগৃহীত
শীতের সকাল। ছবি : সংগৃহীত

দেশের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। টানা কয়েকদিনের হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা দেশের উত্তরাঞ্চল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও আভাস রয়েছে আবহাওয়া অধিদপ্তরের। তবে এর মাঝে ছোট্ট সুখবর এই রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পূর্বাভাসের তথ্যানুযায়ী, মৌলভীবাজার, বরিশাল, ভোলা ও কুমিল্লা জেলাসহ ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে অব্যাহত থাকতে পারে। এছাড়া কিছু জায়গায় এটি প্রশমিত হতে পারে বলেও জানানো হয়েছে।

তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃষ্টিতে ভিজতে হতে পারে বিভিন্ন এলাকার বাসিন্দাদের। ফরিদপুর অঞ্চলসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

এছাড়া উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ মঙ্গলবার চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জ জেলায় ৬.৬ ডিগ্রি রেকর্ড হয়েছে। এটি চলতি মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া দেশের ২৬ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭-৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, এ সময় রাতের তাপমাত্রা কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X