কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৪ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।

শেখ হাসিনাকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় থাই প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার বিস্ময়কর সাফল্য এবং পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় থাই সরকার এবং থাইল্যান্ডের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি গর্বিত।’

গত পাঁচ দশক ধরে থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আঞ্চলিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে প্রসারিত ও গভীর হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে আগামী বছরগুলোতে আমাদের দুই দেশ এবং জনগণের পারস্পরিক সুবিধার জন্য আপনার নেতৃত্বে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।’ তিনি বলেন, ‘আমাদের সহযোগিতা আরও বাড়াতে আমি আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’

স্রেথা থাভিসিন শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং তার মহৎ প্রচেষ্টার প্রতিটি সাফল্যের পাশাপাশি বাংলাদেশ ও জনগণের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১০

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১১

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১২

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৩

সবার আগে নকআউটে কারা

১৪

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৫

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৬

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৭

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৮

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৯

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

২০
X