কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩০ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নরডিক দেশগুলো সহযোগিতা জোরদার করবে’

সচিবালয়ে পরিবেশমন্ত্রীর দপ্তরে সুইডেন, নরওয়ে এবং ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত
সচিবালয়ে পরিবেশমন্ত্রীর দপ্তরে সুইডেন, নরওয়ে এবং ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সুইডেন, নরওয়ে এবং ডেনমার্কসহ নরডিক দেশগুলো পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নে তাদের সহযোগিতা জোরদার করবে। মন্ত্রী জলবায়ু অভিযোজন ও প্রশমনের জন্য প্রযুক্তি হস্তান্তর এবং প্যারিস চুক্তির অধীনে গৃহীত বাংলাদেশের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশমন্ত্রীর দপ্তরে সুইডেন, নরওয়ে এবং ডেনমার্কের রাষ্ট্রদূত- যথাক্রমে অ্যালেকজান্দ্রা বার্গ ভন লিন্ড, এস্পেন রিকটার-সভেন্ডসেন এবং ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার তার সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বাংলাদেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনাঞ্চল হ্রাসের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি বায়ু, পানি এবং মাটি দূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনা সমাধানে বিশেষজ্ঞতা ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছেন।

নরডিক রাষ্ট্রদূতরা বাংলাদেশের পরিবেশগত লক্ষ্য বাস্তবায়নে সমর্থন ও সহযোগিতা জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সহযোগিতার নতুন পথ অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেন। তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্ব ও টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার প্রশংসা করেন। তারা আগামী মাসে নরডিক দিবসে পরিবেশমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাংলাদেশ ও বিশ্বের জন্য আরও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে উভয় পক্ষের প্রতিশ্রুতির সাথে সভাটি সমাপ্ত হয়।

পরে জাতিসংঘ প্রকল্প সেবা কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর সুধীর মুরালিধরনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পরিবেশমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বাংলাদেশে চলমান জাতিসংঘ প্রকল্প এবং তারা কীভাবে মন্ত্রণালয়ের সাথে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X