কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৭:৩২ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

অবিলম্বে প্রকৃতির সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে : পরিবেশমন্ত্রী

গুলশান ক্লাবে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত
গুলশান ক্লাবে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বড় চলমান যুদ্ধ হচ্ছে প্রকৃতি বিরুদ্ধে যুদ্ধ, যা অবিলম্বে বন্ধ করতে হবে।

তিনি বলেন, মানুষ প্রকৃতির অংশ, তাই নিজেদের অস্তিত্বের জন্য নির্বিচারে প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস অবশ্যই বন্ধ করতে হবে। তিনি এ সময় প্লাস্টিক দূষণ রোধে সবাইকে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় গুলশান ক্লাবে আয়োজিত রোটারি ক্লাব অব ঢাকা পাথফাইন্ডারস ২০২৪-২০২৫ বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সবাই একটা সবুজ পরিবেশ আর সুস্বাস্থ্যের ভবিষ্যতের কথা বলছি, কিন্তু সেটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব হবে না। বরং সমাজের সবাইকে এগিয়ে এসে সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মন্ত্রী ক্লাবের সদস্যদের বলেন, আমাদের পরিবেশ ও জলবায়ুর স্থিতিশীলতা রক্ষায় রোটারিয়ানগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে ২০২৪-২০২৫ রোটারি বছরের জন্য ক্লাবটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদকে শপথ পাঠ করান ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান তাবাসসুম হোসেন। এতে বিশিষ্ট অতিথি, রোটারি সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X