কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

অধিকার খর্ব করাই বিএনপি-জামায়াতের কাজ : শেখ পরশ

শেখ ফজলে শামস পরশ। ছবি : সংগৃহীত
শেখ ফজলে শামস পরশ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, জনগণের অধিকার খর্ব করাই বিএনপি-জামায়াতের প্রধান কাজ। আজকেও তারা এ দেশের সাধারণ মেহনতি মানুষের অধিকার হনন করার জন্যই কালো পতাকা নিয়ে মাঠে নেমেছে এবং বিভিন্ন সভা-সমাবেশ করে চলেছে। আবারও এ দেশকে সন্ত্রাসী ও জঙ্গিবাদী দেশে পরিণত করার পাঁয়তারা করছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) গাবতলী সিটি কলোনি মাঠে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের বাংলাদেশ আর পিছিয়ে নেই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠে চলেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হবো। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে কেউ নস্যাৎ করতে পারবে না।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ অতন্দ্র প্রহরীর মতো ওদের (বিএনপি-জামায়াত) রাজপথে প্রতিহত করেছে এবং করতে থাকবে। যতদিন পর্যন্ত এদের নিষিদ্ধ করে বাংলাদেশের রাজনীতি থেকে সম্পূর্ণ বিতাড়িত করতে না পারি ততদিন যুবলীগের নেতা-কর্মীরা রাজপথেই থাকবে।

তিনি বলেন, যখন সরকার দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আপনাদের কষ্ট লাঘব করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তখন তাদের এই সকল অপরাজনীতি আপনাদের দুঃখ-কষ্ট বৃদ্ধি করার ফন্দি ছাড়া আর কিছু না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর আলম শাহীন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মোজহারুল ইসলাম, মো. সোহেল পারভেজ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হেমায়েত উদ্দিন মোল্লা, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকতসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১০

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১২

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৩

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৪

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৫

সবার আগে নকআউটে কারা

১৬

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৭

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৮

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৯

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

২০
X