কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৪:৪২ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে বড়সড় এক ধাক্কাই খেলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার বাছাই করা বিদ্রোহীকে নয়, বরং ঋতব্রত ব্যানার্জীকেই বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার (১৮ জুন) এই রায় দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।

কালীঘাটে নিজ বাসভবনে মিটিংয়ের পরে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু সই জাল মামলায় এই সিদ্ধান্ত বিতর্কের মধ্যে জড়িয়ে যায়।

এর পরেই বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা ঋতব্রত ব্যানার্জী বেশিরভাগ তৃণমূল বিধায়ককে সঙ্গে নিয়ে একটি বিদ্রোহী ব্লক গঠন করেন ও সেই ব্লকেরপক্ষে বিরোধী দলনেতা ঘোষণা করা হয় ঋতব্রত ব্যানার্জীকে।

এই মর্মে অন্তর্বর্তী আদেশ জারি করেছেন বিচারপতি কৃষ্ণা রাও। বিরোধীদের একটি এফিডেভিট জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

যেদিন বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনা, সেই দিনই এই নির্দেশ আসা রাজনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর ফলে রাজনৈতিক গুরুত্ব কমতে পারে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। এই মামলার পরবর্তী শুনানি ২৮শে জুলাই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সূত্র : বিবিসি বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X