কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১০:২৮ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হলো আজরা জেয়ার?

বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। ছবি: পিআইডি
বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। ছবি: পিআইডি

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিট্যান্ট সেক্রেটারি ডনাল্ড লু এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) উপ-সহকারী প্রশাসক অঞ্জলী কৌরও আজরা জেয়ার সঙ্গে ছিলেন।

তবে সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষতের পর ঢাকায় আজও দিনভর ব্যস্ত সময় পার করবেন আজরা জেয়া।

আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও আজরা জেয়ার বৈঠকের কর্মসূচি রয়েছে।

এর আগে ১১ জুলাই আজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল তিন দিনের সফরে ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দেশটির দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএআইডি এশিয়া ব্যুরোর উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর প্রতিনিধিদলে রয়েছেন।

দ্বিপক্ষীয় অন্যান্য বিষয়ের সঙ্গে মানবাধিকার, শ্রমিক অধিকার, নির্বাচন ও রোহিঙ্গা সঙ্কট রয়েছে আজরা জেয়ার সফরের আলোচ্য সূচিতে।

আগামী শুক্রবার পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১০

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১১

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১২

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১৩

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৪

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৫

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৬

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৭

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১৮

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১৯

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

২০
X