বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি: কালবেলা
ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি: কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দেশের স্বার্থের ঊর্ধ্বে ব্যক্তিগত বা দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া যাবে না। নিজের স্বার্থে দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত বা বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি করা উচিত নয়।

সোমবার (২০ জুলাই) বিকেলে বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে ইসলামী যুব আন্দোলনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে।

ফয়জুল করীম বলেন, ‘দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না। দলীয় বা ব্যক্তিগত স্বার্থে দেশের স্বার্থবিরোধী কোনো বিদেশি চুক্তি করা উচিত নয়।’

তিনি বলেন, বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় বিনিয়োগ করা উচিত।

বক্তব্যে তিনি প্রতিবেশী ভারতের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং বলেন, মুসলমানদের ধর্মীয় অধিকার খর্ব করা বা তাদের ওপর নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি দাবি করেন, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে মুসলমানরা অতীতেও প্রতিরোধ গড়ে তুলেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সরকারের উদ্দেশে ফয়জুল করীম বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে কাদিয়ানী ও হেজবুত তাওহীদকে অমুসলিম ঘোষণার দাবি জানান তিনি।

দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বরিশাল অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে আরও বরাদ্দ প্রয়োজন। বরিশাল-ভোলা সেতু নির্মাণ, ছয় লেন সড়ক, রেল যোগাযোগ এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করারও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের তরুণরা বিভিন্ন সময়ে গণতন্ত্র ও পরিবর্তনের দাবিতে আন্দোলন করেছে। তাদের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি আদায় না হলে তরুণ ও যুবসমাজকে সঙ্গে নিয়ে আবারও আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী।

কালবেলা/এমএ/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১০

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১১

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১২

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৪

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১৫

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

১৬

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৭

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

১৮

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

১৯

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

২০
X