কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১১:১৯ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বুড়িগঙ্গার পানি এনে চকবাজারে আগুন নেভানো হয়েছে : ফায়ার সার্ভিস

সংবাদ সম্মেলনে কথা বলছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ইনসিডেন্ট কমান্ডার উপপরিচালক ছালেহ উদ্দিন। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে কথা বলছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ইনসিডেন্ট কমান্ডার উপপরিচালক ছালেহ উদ্দিন। ছবি : সংগৃহীত

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় রাজধানীর চকবাজারের ইসলামবাগে একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। জানা গেছে আশপাশে পানি না থাকায় বুড়িগঙ্গা থেকে পানি এনে এই আগুন নেভাতে হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ইনসিডেন্ট কমান্ডার উপপরিচালক ছালেহ উদ্দিন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে আসে। তবে রাস্তা সরু হওয়ায় গাড়িগুলো সেখানে প্রবেশ করতে পারেনি। দূরে গাড়ি রেখে পাইপের মাধ্যমে পানি দেওয়া হয়েছে। এমনকি কারখানার আশপাশে কোথাও পানির রিজার্ভার ছিল না। তাই বুড়িগঙ্গায় পাম্প বসিয়ে বিশেষ কায়দায় এখানে পানি আনতে হয়েছে।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার ভেতরে প্রচুর দাহ্য পদার্থ আছে। তাই এখনো ধোঁয়া বের হচ্ছে। আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সদস্যরা এখানে কাজ করবে।

ছালেহ উদ্দিন বলেন, আগুনের সূত্রপাত কীভাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে আসলে কীভাবে আগুন লেগেছিল এবং কত ক্ষতি হয়েছে।

এর আগে শনিবার রাত সাড়ে ৩টার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় অবস্থিত ওই রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১০

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১১

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১২

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৩

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৪

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৫

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৭

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৮

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৯

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

২০
X