সম্পাদকীয়
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ১১:৪৫ এএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রেলের ভাড়া বৃদ্ধি সম্পূর্ণ জনস্বার্থবিরোধী : জাতীয় কমিটি

রেলের ভাড়া না বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় কমিটি। ছবি : সংগৃহীত
রেলের ভাড়া না বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় কমিটি। ছবি : সংগৃহীত

রেলের ভাড়া না বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর)। একই সঙ্গে রেলের মতো গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে নাগরিক সংগঠনটির সভাপতি হাজি মো. শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এই আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে আগামী ৪ মে ট্রেনভাড়ার ওপর থেকে রেয়াত (ছাড়) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ওইদিন থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ট্রেনযাত্রীদের জনপ্রতি ভাড়া দূরত্বভেদে ২০ থেকে ৩০ শতাংশ বেড়ে যাবে। রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মোটেও গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির নেতারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। অতি সম্প্রতি দেশজুড়ে অসহনীয় তাপপ্রবাহের কারণে শ্রমজীবী ও নিম্নমধ্যবিত্ত মানুষের উপার্জন কমে গেছে। একই সঙ্গে ফসলহানি ও উৎপাদন হ্রাসের কারণে নিকট ভবিষ্যতে কৃষিপণ্যের মূল্য আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় রেলের মতো গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী।

রেলকে রাষ্ট্রীয় সেবা সংস্থা উল্লেখ করে বিবৃতিদাতারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার এ ধরনের সংস্থায় ভর্তুকি দিয়ে থাকে। বাংলাদেশেও দেয়া হচ্ছে এবং প্রয়োজনে সরকার ভর্তুকির মাত্রা আরও বাড়াতে পারে। তাই বলে ভাড়া বাড়িয়ে জনভোগান্তি সৃষ্টি মোটেও যুক্তিযুক্ত নয় বলে জাতীয় কমিটির নেতারা মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১০

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১১

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১২

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৪

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৫

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৬

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৭

সবার আগে নকআউটে কারা

১৮

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৯

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

২০
X