কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংক ঋণের ‘গ্যারান্টার’ হওয়ার আগে ভেবে নিন

রিয়াজুল হক। ছবি : সংগৃহীত
রিয়াজুল হক। ছবি : সংগৃহীত

পরিচিত একজন বাসায় এসেছেন। সাথে তার এক আত্মীয়। পরিচয় পর্ব শেষে সেই আত্মীয় বললেন, ‘তিনি এক ব্যাংক থেকে লোন নেবেন। কিন্তু ব্যাংক বলেছে, তার সিআইবিতে সমস্যা।’

একইসাথে তিনি কনফিডেন্টলি বললেন, ‘তিনি কখনো কোনো ব্যাংক থেকে লোন নেননি। তাহলে তার সিআইবিতে সমস্যা হয় কীভাবে?’ তার কাছে আমি জানতে চাইলাম, ‘আপনি কী কখনো কারো লোনের গ্যারান্টার হয়েছেন?’

এবার সেই আত্মীয় বললেন, ‘প্রতিবেশী একজন একবার একটি ব্যাংক লোন নিয়েছিল। তিনি তখন সেই লোনের গ্যারান্টার হয়েছিলেন।’

জানতে চাইলাম, ‘সেই লোন কী পরিশোধ হয়ে গেছে নাকি তার লোন ডিফল্ট হয়ে আছে?’ তিনি বললেন, ‘সেটা তো জানি না।’

এরপর আমার সামনেই তিনি সেই ঋণ গ্রহীতাকে ফোন দিলেন। জানতে চাইলেন, ‘আমি যে আপনার একটা লোনের গ্যারান্টার হয়েছিলাম, সেই লোন কী পরিশোধ করেছেন?’ কথা শেষ হওয়ার পরে সেই আত্মীয় আমাকে বললেন, ‘ওই লোকের ৮ হাজার টাকা পরিশোধ করা বাকি আছে। হাতে টাকা ছিল না‌ বলে দিতে পারেনি। শিগগরিই দিয়ে দেব।’

আমি তাকে বললাম, ওনাকে টাকা পরিশোধ করতে বলেন। এরপর আপনার সিআইবি নিয়ে সমস্যা থাকবে না।

এই ঘটনাটি আসলে খুব পরিচিত এক বাস্তবতার প্রতিচ্ছবি। আমরা অনেক সময় সামাজিকতা, প্রতিবেশীসুলভ সম্পর্ক বা আবেগের বশে গ্যারান্টার হয়ে যাই। কিন্তু পরে সেই সিদ্ধান্তের আর্থিক ও প্রাতিষ্ঠানিক দায় কতটা গুরুতর হতে পারে, তা নিয়ে খুব একটা ভাবি না।

বাস্তবতা হলো, ঋণগ্রহীতা টাকা পরিশোধ না করলে তার প্রভাব সরাসরি পড়ে গ্যারান্টারের সিআইবিতে। ঋণের অর্থ ছোট হোক বা বড়, খেলাপি থাকলে ব্যাংকের চোখে গ্যারান্টারও ঝুঁকিপূর্ণ গ্রাহক হয়ে ওঠেন। এর ফলে, নিজের প্রয়োজনের সময় ঋণ পাওয়া কঠিন হয়ে যায়।

মনে রাখতে হবে, গ্যারান্টার হওয়া মানে শুধু একটি স্বাক্ষর নয়। এটি একটি আর্থিক দায়িত্ব ও দীর্ঘমেয়াদি ঝুঁকি। গ্যারান্টার হওয়ার আগে ঋণগ্রহীতার আর্থিক সক্ষমতা, দায়িত্ববোধ এবং পরিশোধের ইতিহাস যাচাই করা জরুরি। আর যদি ইতোমধ্যে গ্যারান্টার হয়ে থাকেন, তাহলে নিয়মিত খোঁজ রাখা প্রয়োজন, ঋণটি ঠিকমতো পরিশোধ হচ্ছে কি না। কারণ ঋণ ঠিকমতো পরিশোধ না হলে, শুধু ঋণ গ্রহীতার সিআইবি আটকে যায় না; গ্যারান্টারেরও সিআইবি আটকে যায়।

ব্যাংকিং ব্যবস্থায় সচেতনতা শুধু ঋণগ্রহীতার জন্য নয়, গ্যারান্টারের জন্যও সমান গুরুত্বপূর্ণ। না হলে অন্যের আট হাজার টাকার দায় একদিন নিজের আর্থিক স্বপ্নের বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

লেখক : রিয়াজুল হক, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

কালবেলা/এমএ
[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X