এস এম মঈনুল কবীর
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

এস এম মঈনুল কবীর। ছবি : সংগৃহীত
এস এম মঈনুল কবীর। ছবি : সংগৃহীত

বাংলা কিউআর শুধু একটি নতুন পেমেন্ট পদ্ধতি নয়, বরং এটি বাংলাদেশের ডিজিটাল আর্থিক খাতের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এতদিন প্রতিষ্ঠান ভেদে কিউআর কোড থাকায় ব্যবসায়ী ও গ্রাহক উভয়কেই কিছুটা জটিলতার মুখোমুখি হতে হতো। এখন একটি অভিন্ন স্ট্যান্ডার্ডের মাধ্যমে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও অন্যান্য পেমেন্ট প্ল্যাটফর্মের মধ্যে আন্তঃসংযোগ আরও শক্তিশালী হবে।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্ত। এসবিএসি ব্যাংক শুরু থেকেই ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণে এই উদ্যোগের অন্যতম অংশীদার হতে পেরে গর্বিত। আমি বিশ্বাস করি, বাংলা কিউআর শুধু লেনদেন সহজ করবে না, বরং দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও দক্ষ করে তুলবে।

বাংলা কিউআর চালুর জন্য আমরা প্রযুক্তিগত, পরিচালনাগত এবং গ্রাহকসেবার দিক থেকে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিয়েছি। আমাদের নিজস্ব মোবাইল ওয়ালেট অ্যাপ ‘বাংলাপে’-তে ইতিমধ্যে বাংলা কিউআর ফিচার সংযুক্ত করা হয়েছে। ফলে এসবিএসি ব্যাংকের গ্রাহকরা সহজেই কিউআর স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন।

ক্যাশলেস অর্থনীতি শুধু প্রযুক্তি দিয়ে গড়ে ওঠে না; এর জন্য প্রয়োজন মানুষের আস্থা, সহজ ব্যবহার এবং সার্বজনীন গ্রহণযোগ্যতা। ব্যাংককে শুধু অ্যাকাউন্ট খোলা বা লেনদেনের সেবা দিলেই চলবে না বরং ডিজিটাল পেমেন্টকে মানুষের দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে হবে। নিরাপদ মোবাইল অ্যাপ, সহজ ইউজার ইন্টারফেস, কম খরচে লেনদেন, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং ব্যবসায়ীদের জন্য সহজ মার্চেন্ট সেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আর্থিক স্বাক্ষরতা বাড়াতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালানো জরুরি।

ডিজিটাল সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকের অভিজ্ঞতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে ব্যাংকিংকে যতটা সম্ভব সহজ করা হয়েছে। আমাদের বাংলাপের মাধ্যমে ফান্ড ট্রান্সফার, ক্রেডিট কার্ডের পেমেন্ট, কিউআর ব্যবহার করে শাখা থেকে চেক ছাড়াই নগদ উত্তোলন, মোবাইল রিচার্জ, বিল পরিশোধসহ নানা আধুনিক সেবা ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে।

এখন এর সঙ্গে বাংলা কিউআর যুক্ত হওয়ায় গ্রাহকরা আরও সহজে দেশব্যাপী দোকান বা প্রতিষ্ঠানে পেমেন্ট করতে পারবেন। আমাদের লক্ষ্য ডিজিটাল ব্যাংকিংকে মানুষের অভ্যাসে পরিণত করা।

সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রযুক্তি নয়, বরং মানসিকতার পরিবর্তন। এখনও অনেক ক্ষুদ্র ব্যবসায়ী মনে করেন, নগদ অর্থই সবচেয়ে নিরাপদ ও সুবিধাজনক। আবার অনেকের স্মার্টফোন ব্যবহার বা ডিজিটাল পেমেন্ট সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই। প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সংযোগ পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে, আবার মোবাইল ডাটাও ব্যয়বহুল। এমন বাস্তবতায় ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সংগঠনগুলো যদি সমন্বিতভাবে সচেতনতা কার্যক্রম পরিচালনা করে, তাহলে এই পরিবর্তন খুব দ্রুত সম্ভব।

সহজ অনবোর্ডিং, কম খরচে সেবা, দ্রুত সেটেলমেন্ট এবং গ্রাহকের আস্থা অর্জন- এই চারটি বিষয় নিশ্চিত করা গেলে বাংলা কিউআর অল্প সময়েই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে।

নগদ লেনদেন রাতারাতি কমে যাবে- এমনটা আমি বলব না। তবে এটি একটি বড় পরিবর্তনের সূচনা করবে। আন্তর্জাতিক অভিজ্ঞতা বলে, ডিজিটাল পেমেন্টের একটি গ্রহণযোগ্য ও আন্তঃসংযুক্ত প্লাটফর্ম তৈরি হলে ধীরে ধীরে মানুষ নগদ টাকার বিকল্প হিসেবে সেটিকে গ্রহণ করে। বাংলাদেশের ক্ষেত্রেও একই সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুদি দোকান, ফার্মেসি, রেস্টুরেন্ট, পরিবহন এবং ক্ষুদ্র ব্যবসায় সর্বত্র বাংলা কিউআর ব্যাপকভাবে ব্যবহৃত হলে নগদ লেনদেনের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে।

ডিজিটাল ব্যাংকিং যত বিস্তৃত হবে, সাইবার নিরাপত্তার গুরুত্বও তত বাড়বে। এসবিএসি ব্যাংকে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন, রিয়েল-টাইম ট্রানজেকশন মনিটরিং, এনক্রিপ্টেড ডেটা ট্রান্সমিশন, ডিভাইস ভেরিফিকেশন এবং সন্দেহজনক লেনদেন শনাক্তে উন্নত ঝুঁকি বিশ্লেষণ ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে নিয়মিত সিকিউরিটি অডিট পরিচালনা করা হচ্ছে। আমরা সবসময় গ্রাহকদের ওটিপি, পিন বা পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার না করার বিষয়ে সচেতন করে থাকি।

লেখক : এমডি, এসবিএসি ব্যাংক

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫: প্রত্যাশা ও প্রাপ্তি

জাকার্তায় টাইমস হায়ার এডুকেশনের জিএসডিসি আয়োজনে এআইইউবির অংশগ্রহণ

হরমুজ প্রণালি ইস্যুতে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

পরীক্ষার আগেই শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেন শিক্ষক, হুবহু মিল!

সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে 

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে হিলিতে নিরাপত্তা জোরদার

অবৈধ সম্পদের মামলা / বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইসলামি ইতিহাসের ১০ প্রভাবশালী নারী

ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক, হাসপাতালে ভর্তি চিন্ময় কৃষ্ণ দাসের মা

১০

‘পেটালস অব টাইম’ শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু, চলবে ৬ জুলাই পর্যন্ত

১১

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

১২

জুলাই আন্দোলনে ব্যবসায়ী হত্যাচেষ্টা / গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি জেবুন্নেসাকে

১৩

সীমান্তে বিপুল সংখ্যক মাদক জব্দ

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

১৫

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

সুস্থ দেহ ও প্রশান্ত মনের জন্য ১২টি ইসলামিক অভ্যাস

১৭

প্রকাশ পেল ইনা খান-আকাশের 'ডালিম ঠোঁট'

১৮

উদ্ধার করা ১৬০ কেজি গাঁজা ‘বিক্রির’ অভিযোগ, ওসিকে প্রত্যাহার

১৯

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের

২০
X